
মালদা , ১০ জানুয়ারি : তৃণমূল দল ছেড়ে কংগ্রেসের ঘরওয়াপসি গণি পরিবারের সদস্য মৌসম নূরের। কংগ্রেসে ফিরে ট্রেনে করে মালদায় ফিরতেই জন জোয়ারে ভাসলেন মৌসম। ঘরের মেয়ে ঘরে ফিরে আসায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীদের ভিড় উপচে পড়লো মালদা টাউন স্টেশনে। মৌসমের সঙ্গে ছিলেন তার দাদা তথা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও। স্টেশন থেকে হুডখোলা গাড়িতে কোতুয়ালি শোভাযাত্রা করে আসেন তারা। সঙ্গে ছিল ব্যন্ডপাটি। কোতুয়ালিতে সম্পর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মালদা স্টেশনে

মৌসম বলেন এখন আমার সামনে বড় কাজ কংগ্রেসকে শক্তিশালী করা। প্রধান শত্রু বিজেপি ও এরাজ্যে তৃনমূল কংগ্রেস। মালদার কোতুয়ালি আলাদা ছিল। এখন এক হল। বললেন ঈশা খান চৌধুরী। গুরুত্ব দিতে নারাজ তৃনমূল। এরাজ্যে কংগ্রেসের কোন গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট হয় । উনি কতটা কি করতে পারবেন বলবে আগামী দিন। বললেন তৃনমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী।
