শিলচর–কোয়েম্বাটুর এক্সপ্রেস : অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবতী ও এক ভারতীয় যুবক গ্রেপ্তার

Spread the love

মালদা ৮ জানুয়ারি : কাজের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে এসে আরপিএফ এর হাতে ধরা পরল দুই বাংলাদেশ যুবতী l তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে ভারতীয় এক যুবককে l যাত্রী হিসেবে চলন্ত ট্রেনে যাওয়ার সময় তাদেরকে ধরে ফেলে আরপিএফ l তারপর আরপিএফ মালদা টাউন জিআরপির হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে l এদিকে রাতেই মালদা টাউন জিআরপি রাতে আরপিএফ তুলে দেয় ধৃত তিন জনকে l বৃহস্পতিবার মালদা টাউন জিআরপি ধৃত তিনজনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে। ধৃত তিনজনের মধ্যে দুইজন বাংলাদেশের যুবতী আরেকজন ভারতীয় যুবক l

ধৃত বাংলাদেশি ২ যুবতীর নাম সাইমা আক্তার ও সৌমিয়া আক্তার নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ এলাকায় ধৃত ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন বাড়ি আসামের বোরো কালা থানা কোচার বাজারপাড়া এলাকার জিআরপি সূত্রে জানা যায় কাজের উদ্দেশ্যে বাংলাদেশী ২ যুবতী অবৈধভাবে ভারতে আসে তারা সিলেট দিয়ে পারাপার হয় গুহাটিতে এসে এই ভারতীয় যুবকের সঙ্গে দেখা করে তাদের সাথে আগে থেকেই তাদের পরিচয় ছিল তখন তারা গুহাটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য জেনারেল কামরায় উঠেছিল ট্রেনটি কিছুদূর যাওয়ার পর আরপিএফ জোয়ানরা চলন্ত ট্রেনে টহল দেওয়ার সময় জেনারেল কামরায় বাংলাদেশি ২ যুবতী ও যুবকের কথাবাত্রায় কিছু অসংগতি পাই তাদের সন্দেহ হয় তারপরেই আরপিএফ জোয়ানরা ধরে ফেলে মালদা টাউন জিআরপির হাতে তাদের তুলে দেওয়া হয়। শিলচর–কোয়েম্বাটুর এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *