বৈষ্ণবনগরে কংগ্রেসে বড়সড় ভাঙন, পঞ্চায়েত সদস্য ও শতাধিক কর্মী তৃণমূলে—ভোটের আগে শক্তিশালী হচ্ছে শাসক শিবির

Spread the love

মালদা ১২ জানুয়ারি : রবিবার বিকেলে বৈষ্ণবনগর বিধানসভার চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেসে বড়সড় ভাঙন ধরল। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পাঁচজন গ্রাম পঞ্চায়েত সদস্য ও একাধিক প্রভাবশালী নেতা। তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা হলেন গ্রাম পঞ্চায়েত সদস্য শাহানারা বিবি, হাবু মণ্ডল, অশোক মণ্ডল, শংকরী মণ্ডল, তাজিনারা বিবি ও কাজিমুল শেখ। পাশাপাশি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। এদিন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের হাত ধরে তাঁরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি আরো সাতশো জন‌কংগ্রেস কর্মী যোগদান করে। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসিদুর রহমান, অঞ্চল সভাপতি আনিকুল ইসলাম সহ দলের একাধিক নেতা-কর্মী। এদিন যোগদানকারীদের সঙ্গে আরও বহু কংগ্রেস কর্মীও তৃণমূল কংগ্রেসে শামিল হন। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখেই বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন সাধারণ মানুষও । যদিও এই নিয়ে দলে কোন প্রভাব পড়বে না। বলছে কংগ্রেস। কটাক্ষ বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *