
মালদা ১৮ এপ্রিল : মানিকচকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনবিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। অভিযোগ মানিকচকের মথুরাপুর অঞ্চলের ৯১ নম্বর বুথের রায় পাড়া গ্রামের একটি আম বাগানে অন্নপূর্ণা যোজনার নামে ফর্ম বিতরণ করা হয়েছে।এই সভায় উপস্থিত ছিলেন মানিকচকের বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের স্ত্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল মণিকচকে। সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহার দাবি, সরকারে আসার আগেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি।