
মালদা, ১৬ এপ্রিল : ধামসা মাদল বাজিয়ে ইংরেজবাজারের ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু। স্থানীয় কাউন্সিলর পলি সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারের আয়োজন করা হয়। তৃণমূল প্রার্থী এবং স্থানীয় কাউন্সিলর তারা নিজেরাও ধামসা মাদল বাজিয়ে নির্বাচনী প্রচার করেন। আদিবাসী নৃত্য এবং অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে কর্মী সমর্থকরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার চালান।
