Mohammad Azharuddin-এর রোড শোতে উন্মাদনা, সুজাপুরে কংগ্রেস প্রচারে সাময়িক বাগবিতণ্ডা ঘিরে চাঞ্চল্য

Spread the love

মালদা ১৮ এপ্রিল : শনিবার প্রখর রৌদ্র উপেক্ষা করে সুজাপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানের সমর্থনে রোড শো করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আজাহারউদ্দিন। দুপুর আড়াইটা নাগাদ জালালপুর স্ট্যান্ডে এসে পৌঁছান ক্রিকেটার আজহারউদ্দিন। তারপর হুটখোলা গাড়িতে উঠে পড়েন এবং গ্রামের পথে রোড শো শুরু করেন তিনি।এদিন আব্দুল হান্নানকে পাশে নিয়ে হুটখোলা গাড়িতে মোহাম্মদ আজহারউদ্দিন রোড শো জালালপুর স্ট্যান্ড থেকে ফতেখানি, সব্দানগর একাধিক গ্রাম পরিক্রমা করেন । রাস্তার ধারে যুবক ,মহিলা এবং পুরুষরা এসে পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানান।রোড শো এসে যখন ধারারা স্ট্যাড এলাকায় পৌঁছালে সেখান থেকে কোন দিকে যাবে তা নিয়ে সেখানে কিছু জনের মধ্যে বিতন্ডা শুরু হয়। ‌ Mohammad Azharuddin

একদল চাইছেন আমাদের দিকে যেতে হবে, অপর অংশ চাইছে ধারারার দিকে যেতে হবে। দুটি রাস্তা বেরিয়ে গেছে একটি মোথা বাড়ির দিকে চলে যায় আর একটি চলে ধারারার ভিতরে। এই বাগবিতণ্ডার মধ্যে অবশ্য মহম্মদ আজহারউদ্দিনের প্রচার কনভয় দাঁড়িয়ে থাকে। অবশেষে এর মধ্যে নেমে পড়েন আজহারউদ্দিন এবং এখান থেকেই ফিরে যান। যদিও কনভয়ে থাকা কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান জানিয়েছেন , আজাহারুদ্দিনের প্রচার আমাদের কর্মী সমর্থকদের সকলকে উজ্জীবিত করেছে এবং এ রকম একজন মহান ক্রিকেটার এসে প্রচার করল তাতে আমরা ধন্য। Mohammad Azharuddin

সামনে যাওয়া নিয়ে সাময়িক বিতোন্ডা হলেও প্রচার সফল হয়েছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা ইউসুফ পাঠান এর এই জালালপুরে ক্রিকেটার আজহারউদ্দিনের প্রচার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিক প্রচারে দুই ক্রিকেটারের পদার্পণ তুই রাজনৈতিক দলের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে প্রচারের ক্ষেত্রে একথা বলাই যেতে পারে। Mohammad Azharuddin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *