কাদিরপুরের বনভোজনেই রাজনৈতিক বার্তা মৌসম–ইশার, মালদায় কি কংগ্রেসে ফের বড়সড় প্রত্যাবর্তনের ইঙ্গিত?

Spread the love

মালদা ১১ জানুয়ারি : রবিবার ছিল পৌষ মাসের শেষ রবিবার। তাই মালদা জেলা জুড়ে সর্বত্র বনভোজনের ধুম ছিল। আর এই বনভোজনের মধ্যে উল্লেখযোগ্য, পুরাতন মালদার কাদিরপুরে এক পারিবারিক বন্ধুর খামারবাড়িতে বনভোজনের গিয়েছিলেন সপরিবারে মৌসম নূর। ছিলেন ইশা খান চৌধুরী, মৌসমের দিদি লিজু। তাছাড়াও ছিলেন কংগ্রেসের প্রাক্তন দুই বিধায়ক অর্জুন হালদার আর মোত্তাকিন আলম। সবাই মিলে রীতিমত বনভোজনের মেতে ওঠেন। দেখা যায় খামার বাড়ির মধ্যে হেটে বেড়াচ্ছেন দুই বোন মোসু আর লিজু। পরিচিতদের আবদার মেনে সেলফিও তোলেন দেদার। ‌বনভোজনের মাঝেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন ইশা আর মৌসম। ‌ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৌসম উত্তর দেন, ‘উত্তর মালদা ও দক্ষিণ মালদা দুই এলাকার থেকে যাঁরা আমাকে দেখে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাঁরা সকলেই ফিরে আসতে চাইছেন কংগ্রেসে। ‌ যোগাযোগ শুরু করেছেন। বামফ্রন্টের সঙ্গে জোট প্রসঙ্গে ইশা খান চৌধুরীর মন্তব্য, ‘এ ব্যাপারে আমি কি বলব? যা বলার তো বলেই দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মৌসম–ইশার

গতকাল মালদা এসে তিনি জেলার নেতাদের সাথে বৈঠক করেন। ‌ আগামী নির্বাচনে কারা কারা সিপিএমের সঙ্গে জোট চান না, তাঁদের হাত তুলতে বলেন। আশ্চর্য, জেলার সব নেতাই হাত তুলেছিলেন। এরপর আর কিছু বলার মানে হয় না। আমি নিজেও চাই একা লড়াই করতে।’ দলবদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘জেলায় রাজ্যের শাসক দলের বড় বড় যোগাযোগ শুরু করেছে কংগ্রেসের সঙ্গে। মৌসম–ইশার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *