বাড়ি থেকে স্কুলের জন্য বেরিয়ে ছয় দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণীর দুই পড়ুয়া,থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের, অপহরণের আশঙ্কা, দুশ্চিন্তায় পরিবারের লোকেরা

Spread the love

মালদা , ৯ সেপ্টেম্বর : বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীর দুই পড়ুয়া। ৬ দিন ধরে খোঁজ নেই দুই সহপাঠীর। চারিদিকে খোঁজাখুঁজির পর থানায় অভিযোগ দায়ের পরিবারের। অপহরণের আশঙ্কা।বাড়ছে উদ্বেগ এবং উৎকণ্ঠা।মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগরের মিশ্র পাড়ার ঘটনা।ছয় দিন ধরে নিখোঁজ মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আলফাজুদ্দিন এবং নাজিবুল হক।পরিবার সূত্রে জানা গেছে গত ৩রা অক্টোবর প্রায় সকাল দশটা নাগাদ নাজিবুল আলফাজুদ্দিনের বাড়িতে আসে।তারপর দুই সহপাঠী স্কুলের পোশাক পড়ে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারপর থেকে নেই কোন খোঁজ। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। ছেলেদের না পেয়ে অবশেষে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পরিবারের লোকেদের আশঙ্কা তাদের ছেলেদের অপহরণ করা হয়েছে।বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় বারবার নিখোঁজের ঘটনা ঘটছে।যা নিয়ে রীতিমতো উৎকণ্ঠা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে এর পেছনে কোন চক্র রয়েছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *