পূজোর আগে রেডক্রসের স্বাস্থ্য পরীক্ষা শিবির, রুগী দেখলেন ডাঃ ডি সরকার।

Spread the love

মালদা ১২ অক্টোবর : বরাবরের মতই এবারেও পূজোর আগে স্বাস্থ্য শিবির হল রেডক্রসের। সারাদিন ধরে এই হেল্থ চেক-আপ ক্যাম্পে প্রায় ৩০০ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেওয়া হয় ওষুধও। রবিবার উত্তর দিনাজপুর জেলার গোঁসাইগাঁও গ্ৰামে এই হেল্থ চেক-আপ ক্যাম্পে লাইন দিয়ে বিনামূল্যে পরিষেবা নেন। বস্তুত মালদা জেলা রেডক্রস সোসাইটির উদ্যোগে সারা বছর স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে থাকে। তবে রবিবারের ক্যাম্পটি ছিল মেগা হেল্থ ক্যাম্প। উপস্থিত ছিলেন মালদা জেলা রেডক্রস সোসাইটির সম্পাদক রেল হাসপাতালের প্রাক্তন সুপার ডাঃ ডি সরকার। দূর দূরান্ত থেকে আসা দুস্থদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওষুধ তুলে দেন। পূজোর আগে রেডক্রসের এই আয়োজনে খুশি এলাকার সাধারণ মানুষ। তারা ধন্যবাদও জানান রেডক্রসের কর্মকর্তাদের। সাংবাদিকদের ডাঃ ডি সরকার বলেন প্রতিবছর দূর্গম এলাকায় রেডক্রসের হেল্থ চেক – আপ ক্যাম্প করা হয়। বহু দুস্থ মানুষ ও তাদের পরিবারের সদস্যরা আসেন। কালিয়াগঞ্জের গোঁসাইগাঁও ক্যাম্পে বহু মানুষ এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। অনেকের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়েছে। এলাকার মানুষ ভীষনই খুশি হয়েছেন। রেডক্রসও খুশি এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *