
মালদা ৩ মে : NIA-র নোটিস ঘিরে তোলপাড় মালদার কালিয়াচক। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। নোটিস দেওয়া হয়েছে সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহঃ সরিউল সহ ১০ জনকে। NIA
উল্লেখ্য , পয়লা এপ্রিল এসাইআর কান্ডের জেরে বিচারকদের আটকে রাখার ঘটনায় এই নোটিস জারি করা হয়েছে বলে এন আই সুত্রের খবর । নোটিসে উল্লেখ করা হয়েছে, ৩ মে দুপুর ১২টার মধ্যে কালিয়াচক থানায় হাজিরা দিতে হবে। তবে নোটিশ হাতে পেয়েও কেউ যাননি। ইমেল করে সময় চেয়েছেন প্রত্যকেই। NIA
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুজাপুরের তৃনমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, যেকোনো সংস্থা তলব করতেই পারে তাদের নিয়ম রয়েছে। কিন্তু ভোট গণনার একদিন আগে কেন। আমাদের নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্টদের ভয় দেখানোর চেষ্টা করছে। কাউন্টিং-এ যাতে না যেতে পারে তলব করে আটকে রেখে দিবে। আমাদেরকে ধমকে চমকে কোন লাভ নেই। আমাদের কেউ যাচ্ছে না মেইল করে জানিয়ে দেওয়া হয়েছে সময় চাওয়া হয়েছে।
https://shorturl.fm/F5TUJ
https://shorturl.fm/EHvBV