হরিয়ানা যাওয়ার পথে নিখোঁজ পরিযায়ী শ্রমিক

Spread the love

মালদা , ৩ মে : হরিয়ানা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ পরিযায়ী শ্রমিক।পাঁচদিন থেকে নিখোঁজ রয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শ্রমিকের নাম পরেশ দাস (৪৬)। তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট দেওয়ার জন্য বাড়ি এসেছিলেন পরেশ। হরিয়ানায় রয়েছে স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মালদহ টাউন স্টেশনে ব্রহ্মপুত্র মেল ধরে হরিয়ানা যাওয়ার কথা ছিল।

এরপর থেকে নিখোঁজ হয়ে যায়। মোবাইল ফোন বন্ধ রয়েছে। হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে শুরু করে মালদহ টাউন স্টেশন পর্যন্ত খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। কোথায় গেছে,কি অবস্থায় আছে কেউই বলতে পারছে না। দুশ্চিন্তায় পড়েছে পরিবার। হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজ শ্রমিকের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *