কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, উত্তাল মানিকচক

Spread the love

মালদা: কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী। চাঞ্চল্য মালদহের মানিকচক ব্লকের উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কালিটোলা গ্রামে।অভিযুক্ত তৃণমূল নেতার নাম ডালিম মন্ডল। মানিকচক ব্লক যুব তৃণমূলের কমিটিতে রয়েছেন। এই তৃণমূল নেতার বৌদি বেহুলা মন্ডল উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বৌদি পঞ্চায়েত সদস্য হওয়ার সুবাদে পঞ্চায়েতের যাবতীয় কাজে নাক গলাতেন এই তৃণমূল নেতা। পঞ্চায়েতের সমস্ত কাজ এই তৃণমূল নেতা ডালিম মন্ডল দেখাশোনা করতেন বলে দাবি গ্রামবাসীর।

আর এরই সুবাদে এলাকার প্রায় ৫ শতাধিক মানুষের কাছ থেকে ১ হাজার ২ হাজার তো আবার ১১ হাজার টাকা পর্যন্ত কাট মানে নিয়েছেন আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে। এই অভিযোগ কে সামনে রেখেই তার বাড়ি ঘেরাও করে রবিবার রীতিমতো ক্ষোভ বিক্ষোভে শামিল হয় এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *