জুয়েল মুর্মু মন্ত্রী, উচ্ছ্বাস দলিয় কর্মী নেতাদের

Spread the love

মালদা ১ জুন : হবিবপুর বিধানসভার বিধায়ক জয়েল মুর্মু মন্ত্রী রূপে শপথ গ্রহণ পরপরই হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকায় বিজেপির দলীয় কর্মীরা একে অপরকে আবির লাগিয়ে এবং বাজি ফাটিয়ে আনন্দে উল্লাসে মাতেন। সোমবার হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন লোকভবনে , এই খবর ছড়িয়ে পড়তেই হবিবপুর ব্লকের কেন্দপুকুর বিজেপি দলীয় কার্যালয় থেকে ধামসা মাদল বাজিয়ে কেন্দপুকুরের কালী মন্দিরে মায়ের চরণে আবির দিয়ে শ্রদ্ধা জানান। কেন্দ পুকুর খোঁচা কাদর মোড়ে জিতু হেমরমের মূর্তিতে আবির দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং , সাথে ছিলেন বিজেপি তিন মণ্ডলের সভাপতি সঞ্জীব সরকার, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা ভৌমিক, হবিবপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুনীল সরেন সহ অন্যান্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *