৪২ কেজি গাঁজা সহ বিহারের ৩ কারবারী গ্রেপ্তার, মালদা টাউন স্টেশনে রাজধানী এক্সপ্রেসে অভিযান

Spread the love

মালদা: ৪২ কেজি গাঁজা সহ বিহারের তিন কারবারীকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ৷ ধৃতদের নাম রূপেশ কুমার, সুধীন মণ্ডল ও সংকেত কুমার৷ ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা৷ জিআরপি থানার পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাজধানী এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছিল ধৃতরা৷ ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছতেই হানা দিয়ে দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজার ১৫টি প্যাকেট৷ গ্রেপ্তার করা হয় ওই তিনজনকে৷ ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *