
মালদা , ২৯ আগষ্ট : মালদার ইংরেজবাজার শহরের ৪ নম্বর ওয়ার্ডে খুনের ঘটনায় গ্রেপ্তার ২। একটি অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে এই দুইজন। তাদের টাকার দরকার হয়। সেই কারণেই খুন বলে অনুমান করা হচ্ছে। ধৃত দুজনকে মালদা আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার
উল্লেখ্য, ধৃত দুইজনের নাম, শুভজিৎ ঘোষ। সম্পর্কে আত্মীয়। কৌশিক ঘোষ পেশার রংমিস্ত্রি। মৃতের নাম অর্ণব সেন। বাড়ির ইংরেজবাজার শহরের চার নম্বর ওয়ার্ডের গৌড় রোড সংলগ্ন ২ নম্বর গভমেন্ট কলোনি এলাকায়। বৃহস্পতিবার রাত্রিবেলায় অনলাইনে খেলার টাকার জন্য মৃতের বাড়িতে যাই। সেখানেই থাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়। এরপর তারা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। শুরু হয় ঘটনার তদন্ত।
জেলার পুলিশ সুপার অনুপম সিং বলেন, শুভজিৎ ঘোষ মৃতের আত্মীয়। অনলাইন গেম খেলার সময় টাকা ধার হয়ে যায়। সেই টাকার আবদার করেছিল মৃতের কাছে। সেই মতো তারা রাত্রিবেলা বাড়িতে আসে। এরপর তাকে খুন করে। ঘরের মধ্যে আলমারির মধ্যে খোঁজাখুঁজি করে টাকা। এরপরে মৃতদেহ উদ্ধার হয়। ঘটনা সেই কারনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদেরকে নিয়ে পুর্ননির্মাণ করা হবে। আপাতত ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতের কাছে পাঠানো হয়েছে।