
মালদা , ২৯ আগষ্ট : মালদা মেডিকেল কলেজে শিশু মৃত্যুর তদন্তে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই বিশেষজ্ঞ কমিটির সদস্যরা শনিবার মালদা মেডিকেল কলেজে আসেন। চিকিৎসক প্রলয় আচার্য ওই কমিটির চেয়ারম্যান। তার সঙ্গে থাকছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক অধ্যাপক রাজশেখর সরকার, ভোলানাথ আইচ, এবং এসএসকেএম এর চিকিৎসক অধ্যাপক বিজন সাহা। ১৬০ শিশুর মৃত্যু

মেডিকেলের একটি সূত্রে জানা গেছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সব মিলিয়ে মালদা মেডিক্যাল কলেজে ৮৩ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গত জুলাই মাসে সেই সংখ্যা ছিল ৭৭ জন। আর এই দু’মাসে এখনো পর্যন্ত ১৬০ জনের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছর আগস্ট পর্যন্ত যেখানে মালদা মেডিকেলে শিশু মৃত্যু হয়েছিল ৯৬ জনের।