
মালদা , ১৪ ফেব্রুয়ারি : মালদা শহরে বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের ঘটনায় এবারে ২৪ ঘন্টার বনধ ডাকল জেলা বণিক সভা। আগামী সোমবার গোটা জেলা জুড়ে ২৪ ঘন্টা জন্য এই ব্যবসায়ী বনধ ডেকেছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। ইতিমধ্যে এই নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে মাইকিং। মাইকিং করে বলা হচ্ছে জেলার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদতে বুলডোজার দিয়ে ধুলিস্যাৎ করে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের একের পর এক দোকান ঘর। এরই প্রতিবাদে জেলা জুড়ে এই বনধ। এদিকে দোকান ভাঙচুরের ঘটনায় লাগাতার অবস্থান ধরর্ণা চলছে ব্যবসায়ীদের। উল্লেখ্য ৯ ফেব্রুয়ারি মধ্য রাত্রে দুই দুটি বুলডোজার দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে জয় লজের নিচে ১১ টি দোকান ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। এরপরই গর্জে ওঠে ব্যবসায়ী মহল। ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনাস্থলে তৈরি করা হয় মঞ্চ। সেই মঞ্চেই আজ পঞ্চম দিনে চলছে ব্যবসায়ীদের ধরনা এবং অবস্থান বিক্ষোভ। মালদা বনধ
এদিকে এই ঘটনায় শাসকদলের একটা বড় অংশ জড়িত বলে অভিযোগ তুলে সোচ্চার হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। মালদা বনধ

অন্যদিকে এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, রাতের অন্ধকারে কারা কাজ করে, চোরেরা কাজ করে। চোরের মত যারা এই কাজে যুক্ত আছে আমি একজন বিধায়ক হিসেবে মনে করি তাদের ন্যায্য বিচার হওয়া দরকার। সে যত বড়ই নেতা হোক বা ব্যক্তি হোক না কেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক বলে দাবি করেছেন বিধায়ক। মালদা বনধ.