
মালদা ১৫ ফেব্রুয়ারি : ভোটের কাঠি না পড়তেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বিজেপি কার্যকর্তাদের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়ানোর জন্য বিহার থেকে মালদা এসে পৌঁছালো বেশ কিছু বাইক। রবিবার সাতসকালে একটি চার চাকার বড় গাড়ি করে বাইকগুলি মালদা শহরের বিজেপির সদর দপ্তর শ্যামাপ্রসাদ ভবনে এসে পৌঁছায়। প্রচারের জন্য ভিন রাজ্য থেকে বাইক নিয়ে আসায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী।

রহিম বক্সীর দাবি, ভোটে বিশৃঙ্খলা তৈরি করতে বিহার থেকে ৭-৮ লরি বাইক নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টি জেলা প্রশাসনের নজরে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন তৃণমূলের মুখপত্র শুভময় বসু। বলেছেন নির্বাচনে অশান্তি পাকানোর জন্য আনা হয়েছে। যদিও এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি বক্তব্য, ‘জেলার নেতাদের বাইকে করে প্রচারের জন্য এই বাইক নিয়ে আসা হয়েছে। গত নির্বাচনেও এসেছিল।
