
মালদা,৯ নভেম্বর : এস আই আর – এর আবহে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার দুই বাংলাদেশী। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী, বৈষ্ণবনগর থানা এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার দুই বাংলাদেশী। ধৃতদের নাম, তাজেল হোসেন(২২) এবং মোহাম্মদ মোমিন (২৯)।
ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার, শিবগঞ্জ থানার মনোহরপুর গ্রামে। বৈষ্ণবনগর থানা এলাকায় সন্দেহ ভাজন ভাবে তাদের ঘোরাঘুরি করার সময়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।
রবিবার ধৃতদের তোলা হয় মালদা জেলা আদালতে।