
মালদা, ৯ নভেম্বর : ব্রাউন সুগার ডেলিভারি নিতে এসে গ্রেফতার বিহারের যুবক। এবারে মালদা জেলার শনিবার রাতে ইংরেজবাজার শহরের কানি মোড় স্টেশন রোড সংলগ্ন এলাকা থেকে বিহারের এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজ বাজার থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২০০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম পার্থ রাজ। বাড়ি বিহারের বেগুসরাই এলাকায়। ধৃতের কাছে থাকা একটি প্লাস্টিকের টিফিন বক্স থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার।

ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজ বাজার থানার পুলিশ। রবিবার ধৃতকে তোলা হয় মালদা জেলা আদালতে।