সম্পর্কের টানাপোড়নে ফোন করে ডেকে খুনের অভিযোগ, মালদার রতুয়ায় গ্রেপ্তার মহিলা-সহ তিনজন

Spread the love

মালদা , ৯ ফেব্রুয়ারি : সম্পর্কে টানাপোড়ন। ফোন করে ডেকে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ। গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন। মালদার রতুয়া থানার ভাদো বাগান বাড়ি এলাকার ঘটনা। জানা গেছে মৃত ব্যক্তির নাম সেতাবুল শেখ। বয়স ৪৮। জানা গেছে পেশায় তিনি একজন চাষী। তার চার ছেলেমেয়ে রয়েছে। অভিযোগ, প্রতিবেশী এক মহিলা তার জমিতে লেবারের কাজ করতো। এই সূত্রে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। পরিবারের অভিযোগ সেই সম্পর্কে টানাপোড়ন এবং টাকা পয়সা লেনদেনের জেরে গতকাল রাত ৮ টা ২৮ মিনিটে ওই মহিলা তাকে ফোন করে ডাকে। খুনের অভিযোগ এরপর ৯:১০ নাগাদ বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাগানে সেতাবুল শেখের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে ওই মহিলা সহ স্বপন মন্ডল এবং সাগর মন্ডল নামে তিনজনকে গ্রেফতার করেছে। খুনের অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *