
মালদা ৯ ফেব্রুয়ারি : রাতের অন্ধকারে মালদা শহরে প্রোমোটারদের তাণ্ডব। দুটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল পরপর ১১ টি দোকান। শুধু তাই নয়, ওই দোকানগুলিতে থাকা বিভিন্ন সামগ্রী সহ টাকা লুটপাটের অভিযোগও উঠেছে। এমনই ঘটনায় সোমবার সকাল থেকে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদা শহরের জাতীয় সড়কের পাশে রামকৃষ্ণপল্লীতে। সোমবার সকাল থেকেই ওই এলাকায় ভিড় জমিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ একদল প্রোমোটার ওই জায়গাটি দখল করতে রবিবার রাত আড়াইটা নাগাদ দুইটি বুলডেজার নিয়ে হামলা চালায়। আরো অভিযোগ খবর পেয়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে এলে এক ব্যবসায়ীকে খুন করার চেষ্টা করে প্রোমোটাররা। বিষয়টি জানানো হয়েছে ইংরেজবাজার থানা সহ মালদা জেলার পুলিশকর্তাদের।
অন্যদিকে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের জেলা সভাপতি জয়ন্ত কুন্ডু পুলিশকে ৪৮ ঘন্টা সময়সীমা বেধে দিয়েছে দুষ্কৃতীদের গ্রেফতার করার জন্য। না হলে মালদা জেলা জুড়ে ব্যবসা বনধের হুমকি দিয়েছেন তিনি