
মালদা , ১ সেপ্টেম্বর : রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদ সহ দলিত ও সংখ্যালঘুদের ওপর বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে মালদার ইংরেজবাজার শহরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল। ফোয়ারা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে রাজ হোটেল মোড় এসে শেষ হয়। মিছিলের সামিল মালদা দক্ষিণের কংগ্রেস সংসদ তথা জেলা সভাপতি ইসা খান চৌধুরী, কংগ্রেস নেত্রী মৌসুম নূর, সহ জেলা কংগ্রেস নেতৃত্ব।