ভুতনিতে ফের ভাঙ্গলো বাঁধ, বন্যার কবলে ২ লাখ মানুষ

Spread the love

মালদা ৩ সেপ্টেম্বর : সাতসকালেই খারাপ খবর মালদায়। বৃহস্পতিবার ভোরে গঙ্গার প্রবল স্রোতে ভেঙে গেল ভূতনির বাঁধ । কালুটোলার কাছে ৫০০ মিটার পুরোনো বাঁধ জলের তোড়ে ভেসে গিয়েছে। ফলে গ্রামগুলিতে ঢুকতে শুরু করেছে জল। নতুন করে বন্যার আশঙ্কায় আতঙ্কে ভূতনির বাসিন্দারা।
গঙ্গার জল এবং স্রোতের চাপ ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। প্রায় ২ লক্ষ মানুষ জলবন্দি হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিপিআইএমের মালদা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা। খবর পেয়ে এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছে জেলা প্রশাসন। ফের ভাঙ্গলো বাঁধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *