রাস্তার দু’ধারে বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল,আতঙ্কে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ;দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

Spread the love

মালদা: মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া থেকে ভিঙ্গল যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের দু’ধারে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ।বিষয়টি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা দিয়েই প্রতিদিন কনুয়া ভবানীপুর হাই স্কুল,কনুয়া হাই মাদ্রাসা ও ভিঙ্গল হাই স্কুলের অসংখ্য ছাত্র-ছাত্রী যাতায়াত করে।পাশাপাশি কয়েকটি গ্রামের বাসিন্দারা বিভিন্ন কাজে এবং ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করেন।স্থানীয়দের দাবি,জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরাও নিয়মিত এই পথেই যাতায়াত করেন।অভিযোগ,দীর্ঘদিন ধরে রাস্তার দু’ধারে বেড়ে ওঠা পার্থেনিয়াম গাছ অপসারণে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।ফলে দিন দিন এর বিস্তার বাড়ছে।পরিবেশবিদদের মতে,এই আগাছার সংস্পর্শে এলে ত্বকে অ্যালার্জি,শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।এছাড়াও ঘন ঝোপের মধ্যে সাপ ও বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব থাকায় পথচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের।দ্রুত পার্থেনিয়াম গাছ পরিষ্কার করে রাস্তা নিরাপদ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

টোটোচালক প্রদীপ দাস বলেন,রাস্তার দু’ধারে পার্থেনিয়াম গাছ অনেক বেড়ে গেছে। এর মধ্যে সাপ-পোকামাকড় থাকে।প্রতিদিন যাত্রী নিয়ে চলাচল করতে সমস্যা হয়।দ্রুত গাছগুলো পরিষ্কার করার দাবি জানাচ্ছি। বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল

ডাঙ্গি গ্রামের বাসিন্দা জয়দেব দাস বলেন,এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীসহ বহু মানুষ যাতায়াত করেন।পার্থেনিয়াম গাছের কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। বিষাক্ত পার্থেনিয়ামের জঙ্গল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *