ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত চাঁচল ১ নং ব্লক পঞ্চায়েত সমিতি? তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের ঘরে লাগলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদির ছবি, রাজ্য সরকারের কাজ নিয়ে প্রশংসা তৃণমূল নেতার, শুভেন্দুর জেলা সফরের আগে জল্পনা

Spread the love

মালদা, ৯ জুন : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা সফরের আগে মালদার চাঁচলের রাজনৈতিক মহলে জল্পনা।ভাঙনের মুখে তৃণমূল পরিচালিত চাঁচল ১ নং ব্লক পঞ্চায়েত সমিতি। শুভেন্দুর জেলা সফরের তিনদিন আগে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অংকুর পোদ্দারের ঘরে লাগানো হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। পূর্ত কর্ন্যাধক্ষের মুখে রাজ্য সরকারের কাজ নিয়ে প্রশংসা। দীর্ঘ দের দশক পর চাঁচল পুরসভার ফাইল খোলা নিয়ে ধন্যবাদ জ্ঞাপন। অন্যদিকে তার দাবি চাঁচল মহকুমা সদর হলেও অনেক উন্নয়ন থেকে বঞ্চিত।বাস স্ট্যান্ড থেকে শুরু করে নিকাশি নিয়ে সমস্যা। সেইসব সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ অংকুর পোদ্দার। তবে তার দাবি মুখ্যমন্ত্রী কোন দলের নয় মুখ্যমন্ত্রী সকলের। তাই ছবি লাগিয়েছেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে শুভবুদ্ধির উদয় বলে কটাক্ষ করেছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *