রাজ্য বাজেটে স্থায়ীকরণের ঘোষণা না থাকায় মালদা মেডিকেলে সাফাইকর্মীদের বিক্ষোভ

Spread the love

মালদা: রাজ্য বাজেটে মালদা মেডিকেলের চুক্তিভিত্তিক সাফাইকর্মীদের স্থায়ীকরণ নিয়ে কোন‌ও ঘোষণা না হ‌ওয়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন সাফাইকর্মীরা। শনিবার সকালে মালদা মেডিকেলের হাসপাতাল ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাইকর্মীদের একাংশ। এক সাফাইকর্মী ক‌ষ্ণ বাসফোর জানান, করোনার সময় আমরা প্রথমসারির যোদ্ধা হিসেবে মালদা মেডিকেলে পরিসেবা দিয়েছি। অথচ আমাদের স্থায়ীকরণ কিংবা বেতন বৃদ্ধি নিয়ে বাজেটে কোন‌ও ঘোষণা হয়নি। নিজেদের দাবিতে আজ আমরা বিক্ষোভ প্রদর্শন করছি।

One thought on “রাজ্য বাজেটে স্থায়ীকরণের ঘোষণা না থাকায় মালদা মেডিকেলে সাফাইকর্মীদের বিক্ষোভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *