তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে প্রসেনজিৎ দাস, মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

Spread the love

মালদা: মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসেনজিৎ দাস। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন তিনি। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি ঈসা খান চৌধুরী এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। তাঁদের হাত ধরেই কংগ্রেসে ফেরেন প্রসেনজিৎ দাস। রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছিলেন প্রসেনজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দ্রুত দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন।

জেলা যুব সভাপতির দায়িত্বও পালন করেন। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলেও তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ফের পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রসেনজিৎ দাসের প্রত্যাবর্তনে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন গতি পাবে। অন্যদিকে, তাঁর এই দলবদলকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে।

2 thoughts on “তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে প্রসেনজিৎ দাস, মালদার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *