
মালদা, ১২ এপ্রিল : রবিবাসরীয় প্রচারে জোর দিলেন সিপিআইএম মনোনীত প্রার্থী অম্বর মিত্র। রবিবার সকালে মালদা বিমানবন্দরে প্রাতঃভ্রমণে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিজের পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করেন তিনি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সের মানুষদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন এবং ভোটের আবেদন জানান। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল। রাজ্যের অন্যান্য কেন্দ্রের পাশাপাশি মালদা জেলার বারোটি আসনেও ওই দিন ভোট হবে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রচারের তাপ বাড়ছে জেলাজুড়ে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। সেই তালিকায় পিছিয়ে নেই সিপিআইএম-ও। প্রার্থী অম্বর মিত্র নিয়মিত জনসংযোগ ও প্রচারের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।