মালদা কলেজে ডেপুটেশন ঘিরে ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মধ্যে উত্তেজনা

Spread the love

মালদা 30 sep : কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ, পানীয় জল সমস্যা,রেগিং সহ একাধিক দাবিতে ডেপুটেশন ছাত্র পরিষদের। আর এই ডেপুটেশনকে ঘিরে উত্তেজনা মালদা কলেজে। মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী নেতৃত্বে একাধিক দাবি নিয়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ মালদা কলেজে ডেপুটেশন দিতে যায়।আর সেখানেই কলেজ গেটের সামনে তাদের ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।দু পক্ষের মধ্যে স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজন। মোতায়ন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চলছে টানটান উত্তেজন।
জানা গিয়েছে, বুধবার মালদা কলেজে বিভিন্ন রকম অনিয়ম, বহিরাগত দিয়ে প্রবেশ, দুষ্কৃতীদের তান্ডব, রেগিং সহ একাধিক দাবিতে ছাত্র পরিষদের ডেপুটেশন কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্র পরিষদের জেলা সভাপতি সহ মালদা দক্ষিণের সংসদ ইশা খান চৌধুরী। ডেপুটেশনের প্রথমে ব্যানার প্লাকার হাতে ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা মালদা কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ ছাত্র পরিষদ ডেপোজিশন দেওয়ার নামে বহিরাগতদের নিয়ে এসেছে। যারা পরবর্তী বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে দেবেনা। আর সেই কারণেই তারা বিক্ষোভ দেখিয়েছে। এই ধরনের বহিরাগতদের ডাউনলোড কোনভাবেই মেনে নেওয়া যায় না।


কংগ্রেস সংসদ ইশা খান চৌধুরী ও ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখের অভিযোগ। আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী সেদিন কলেজের বেশ কয়েকটি সমস্যা নিয়ে কলেজের অধ্যাপকের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের কলেজগেটে আটকে দেওয়া হয়েছে।কলেজের গণতন্ত্র নষ্ট করছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এইভাবে জোরপূর্বক কোন কিছু আটকানো যায় না।
পাল্টা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সংযোজক শুভজিৎ মালাকার বলেন, বিগত দিনের সরকার কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক রঙ লাগিয়েছে। কলেজ ক্যাম্পাসে পুনর রাজনৈতিক দলের দাদাগিরি আর বরদাস্ত করা হবে না। কলেজ ক্যাম্পাস ছাত্রছাত্রীদের ক্যাম্পাস। যেকো বিভিন্ন দল করতে পারে কিন্তু ক্যাম্পাসের মধ্যে রাজনৈতিক রঙ লাগাতে দেওয়া যাবে না। যারা কলেজের ছাত্রছাত্রী তারা ডেপুটেশন দিতে পারে। বহিরাগত রাগ কলেজ ক্যাম্পাসে এসে কেন এই ধরনের তান্ডব করবে। কেন ভয়ের বাতাবরণ সৃষ্টি করবে। কলেজের মধ্যে কোন কালচার করতে দেওয়া হবে না। তাই আমরা বহিরাগতদের কোন অভাবে এলাও করব না।কংগ্রেস সাংসদ তাদের ছাত্র সংগঠন বহিরাগতদের নিয়ে কলেজে উত্তেজনা সৃষ্টি করছে।আর সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *