
মালদা ২৭ নভেম্বর : শেষ পর্যন্ত বদলি হলেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। আসছেন পুরুলিয়া থেকে। বছরের শুরুতেই মালদায় খুন হন তৃনমূল নেতা বাবলা সরকার। সেই খুনের প্রতিক্রিয়া দিতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই অপদার্থ এসপির জন্য বাবলা খুন হয়ে গেল। তবুও বহাল তবিয়তে এক বছর দিব্যি ব্যাটিং করে গেলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। কিন্তু খুন বন্ধ হয়নি। খুনের ধারা বহাল। যখন তাঁর বদলির নির্দেশ এল, তখনও পর পর দুই দিন গুলিতে খুন হয়েছেন দুই জন। গুলি ছুড়ে হামলা হয়েছে এক রেশন ডিলারের বাড়িতে। সালিশি সভায় কুপিয়ে খুন করা হয়েছে এক জনকে। জখম ৫। তারই মধ্যে মালদা পুলিশ সুপার বদলি। এখন দেখার নতুন পুলিশ সুপার এসে কতটা হাল ধরেন। মালদার পুলিশ সুপার মালদার পুলিশ সুপার