
মালদা: সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯ তম জন্ম দিবস পালন করলো জেলা বিজেপি, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতি। শনিবার সকাল দশটা নাগাদ মালদা শহরের মকদমপুর এলাকায় ঋষি বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত পৌরবাজার প্রাঙ্গনে প্রয়াত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাল্যদান করেন, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি অসিত কুমার সাহা, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, ঋষি বঙ্কিমচন্দ্র পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনন্দ চক্রবর্তী, সম্পাদক রাজেশ ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীরা। বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর পথ চলতি মানুষের মধ্যে কেক বিতরণ করা হয় বাজার সমিতির পক্ষ থেকে। অজয় গাঙ্গুলী বলেন, এদিন ব্যবসায়ীর সংগঠন ও দলের পক্ষ থেকে ঋষি বঙ্কিমচন্দ্রের ১৮৯ তম জন্ম দিবস পালন করা হয়।তার লেখা বন্দেমাতরম স্লোগান ভারতবাসীদের মধ্যে আলোরণ সৃষ্টি করেছিল । এই ধ্বনির আন্দোলনের ফলে ইংরেজ শাসকরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল।