বিচারকদের হেনস্তা মামলায় এনআইএ-র জালে কংগ্রেস নেতা সায়েম চৌধুরী

Spread the love

মালদা : বিচারকদের ওপর হামলার ঘটনায় এবার এন আই এ – র হাতে গ্ৰেফতার কংগ্রেস প্রার্থী তথা জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী। তাকে কলকাতা থেকে গ্ৰেফতার করা হয়েছে বুধবার। ১ এপ্রিল মোল্লাবাড়িত বিচারকদের আটকে রাখা এবং এস আই আর নিয়ে আন্দোলনে উস্কানি দেওয় সহ একাধিক অভিযোগে উত্তাল হয়ে ওঠে মোল্লাবাড়ি। আগের দিন ৩১ শে মার্চ এস আই আর ইসুতে একই বিডিও অফিসে সায়েম চৌধুরীর নেতৃত্বে ঘেরাও, ধর্না, বিক্ষোভ হয় । এই ঘটনা এখন পর্যন্ত ৫৩ জনকে আগেই গ্ৰেফতার করা হয়েছে। সায়েমকে নিয়ে গ্ৰেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪। তবে কংগ্রেসের নেতা গ্রেফতারের ঘটনা এই প্রথম। গত ১ এপ্রিল বিচারকদের মোল্লাবাড়ির ব্লকে আটকে রাখে হেনস্থা করা নিয়ে তোলপাড় হয়। দেশের শীর্ষ আদালত এন আই আর – কে তদন্ত ভার তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *