মালদায় দোকানে ঢুকে মহিলা ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ

Spread the love

মালদা: তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীদের দাপাদাপি। দোকানে ঢুকে মহিলা ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা মালদার ইংলিশ বাজার পৌরসভার ভবানী মোড় এলাকায়। অভিযোগ উঠেছে, মদতপুষ্ট দুষ্কৃতীরা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার ঘনিষ্ঠ। মহিলা ব্যবসায়ীর অভিযোগ, এই তৃণমূল নেত্রীর উপস্থিতিতেই সমস্ত ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও। ওই মহিলা ব্যবসায়ী, সুধা কুন্ডুর অভিযোগ, তাদের ফার্নিচারের ব্যবসা রয়েছে ভবানী মোড়ে। ফার্নিচারের মাল নামানো নিয়ে তাদের কর্মীদের সাথে সামান্য কথা কাটাকাটি হয় ইন্দ্রজিৎ শেঠ নামে ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর সাথে। অভিযোগ এরপর সন্ধ্যায় ইন্দ্রজিৎ শেঠ দোকানে এসে গালিগালাজ করে এবং তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকে আতঙ্কে ভুগছেন তিনি এবং তার কর্মচারীরা। দোকানে আসতে ভয় পাচ্ছেন তিনি। তবে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইন্দ্রজিৎ শেঠ। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ব্যাবসার হিংসার কারণে এই ঘটনা। এখন ওই মহিলা ব্যবসায়ী নিজে বাঁচতে রাজনীতির নাম করছেন। তার ছেলে আমাকে গুলি করার হুমকি দিয়েছিল সেই কারণে আমি তাদের দোকানে গিয়েছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *