
মালদা , ২ সেপ্টেম্বর : বেআইনি ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগ। বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বাংলাদেশীকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকদের বেঙ্গালুরু থেকে মালদায় নিয়ে আসা হল। কর্ণাটক পুলিশের কুড়ি জন অফিসার এই বাংলাদেশি নাগরিকদের মালদায় নিয়ে আসেন। মঙ্গলবার গভীর রাতে মালদা টাউন স্টেশনে পৌঁছান এই বাংলাদেশি নাগরিকরা। আপাতত তাদের মালদার হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। রাতেই তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। এই বাংলাদেশি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। কিভাবে তাদের বাংলাদেশের ফেরত পাঠানো হবে তা এখনো জানা যায়নি। তবে বিএসএফ এদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে।