
মালদা, ২৫ নভেম্বর: অবশেষে দলের নির্দেশ মেনে তৃণমূল পরিচালিত পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ পদত্যাগ করলেন। মঙ্গলবার বিকেলে নিজের পদত্যাগ পত্র জেলাশাসকের কাছে ই-মেইল মারফত পাঠিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম আপাতত বহাল রয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভার রদ বদলের সময় পুরাতন মালদা পুরসভার ক্ষেত্রেও চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল । পদত্যাগ করলেন কার্তিক
কার্যত দলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার ফলাফল নিয়েই অসন্তোষ প্রকাশ করেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রায় দুই সপ্তাহ ধরেই পুরাতন মালদার পদত্যাগ করলেন কার্তিক চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে টানাপোড়ন চলছিল। অবশেষে এদিন চেয়ারম্যান কার্তিক ঘোষ পদত্যাগ পত্র জেলা প্রশাসনকে পাঠিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি। পদত্যাগ করলেন কার্তিক