কোলকাতা, ২১ নভেম্বর : পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ইডির ব্যাপক তল্লাশি অভিযান। কোয়লা চোরাচালান ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুই রাজ্যের মোট প্রায় ১০০টি জায়গায় একযোগে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গের কলকাতা, দুর্গাপুর, পুরুলিয়া, হাওড়া সহ একাধিক জায়গায় তল্লাশি চলে। একইভাবে ঝাড়খণ্ডেও একাধিক জায়গায় ইডির দল হানা দেয়। অভিযান পরিচালনায় যুক্ত রয়েছে ১০০-রও বেশি ইডি কর্মকর্তা ও কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ডে
তল্লাশির মধ্যে বেশ কয়েকটি জায়গা থেকে ১ কোটি টাকারও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। পাশাপাশি উদ্ধার হয়েছে স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস। তদন্তকারীরা মনে করছেন এই সম্পদের বড় অংশই কয়লা পাচার ও অবৈধ লেনদেনের সাথে জড়িত।

ইডির দাবি, সরকারি খনি-এলাকাগুলো থেকে সংগঠিতভাবে কয়লা চুরি ও চোরাচালান করে একটি বড় চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপার্জন করছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই ম্যাসিভ রেইড। পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ডে
অভিযান শেষ না হলেও, ইডি ইতিমধ্যে মিলিত তথ্য-প্রমাণগুলো খতিয়ে দেখা শুরু করেছে। তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।