
মালদা ২৮ জানুয়ারি : ২ লাখ ৬৫ হাজার কিষান জাতির বসবাস। এস টি সাটিফিকেট দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। কিষান জাতিকে শুধুই ব্যবহার করে গেছে তৃনমূল কংগ্রেস। ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃনমূলের হার হবে কিষান জাতির জন্য। শাসক দলকে হারাতে ময়দানে কোমর বেঁধে লড়াই করবে। মালদায় ৪ টি বিধানসভা আসন তৃনমূল কংগ্রেসকে হারানোর জন্য যতদূর যেতে হয় যাবে। বুধবার মালদা প্রেস কর্ণারে এক সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সংগঠনের সম্পাদক আশিষ মন্ডল। এদিন কিষান জাতির নেতারা সরাসরি তৃনমূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। মালদা জেলায় মানিকচক, মোথাবাড়ি, রতুয়া, বৈষ্ণবনগর এই ৪ বিধানসভায় কিষান জাতির প্রভাব রয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এক ঝাঁক কিষান জাতির নেতারা। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দলের তরজা। এসটি সার্টিফিকেট.