ভুতনি থানাতেও বন্যার জল, সরানো হল পুলিশকর্মীদের—জলের তলায় শতাধিক গ্রাম, জলবন্দি ৬০ হাজা

Spread the love

মালদা , ৮ সেপ্টেম্বর : থানার ভিতরে ঢুকে পড়েছে বন্যার জল! নিরাপত্তার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত ভূতনি থানার পুলিশকর্মীদেরও সরিয়ে নিতে হল অন্যত্র। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। আর তাতেই ক্রমশ ভয়াবহ হচ্ছে মালদার মানিকচক ব্লকের ভূতনি এলাকার বন্যা পরিস্থিতি।
তিনটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রাম এখন জলের তলায়। জলবন্দি প্রায় ৬০ হাজার মানুষ। বাড়িঘর থেকে রাস্তাঘাট—সবই কার্যত জলের দখলে। প্রতিদিনই বাড়ছে দুর্ভোগ, বাড়ছে আতঙ্ক। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন ও পুলিশ। ভূতনি ব্রিজের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। সেখান থেকেই চলছে নজরদারি এবং জরুরি পরিষেবা দেওয়ার কাজ।
জেলা পুলিশ সুপার অনুপম সিংহ জানান, পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালানো হচ্ছে। পুলিশকর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন। ইতিমধ্যেই ভূতনি ব্রিজের উপর অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। বন্যার মধ্যে সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করছেন পুলিশকর্মীরা। থানাতেও বন্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *