
মালদা , ৩০ জুন : মানিকচকের নাজিরপুর পশ্চিম পাড়ায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে পিসার হাতে খুন যুবক। মৃত যুবকের নাম শেখ রবিউল (২৮)। পুলিশ জানায় সোমবার রাতে পশ্চিম পাড়ার বাসিন্দা আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে বচসা বাঁধে তারই বৌদি সালমার সাথে। সেই সময় আলতাফ মমিন সালমা এবং তার মা আকলিমাকে মারধর করে। এই মারধরের বিষয়ে নিজের পিসা আলতাফ মোমিনকে জিজ্ঞাসা করতে যায় রবিউল। অভিযোগ সেই সময়ই আলতাফ ঘরের ভেতর থেকে চাকু বের করে পরপর হামলা করে রবিউলের উপর। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রবিউল, স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর থেকেই পলাতক আলতাফ। অন্যদিকে এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
https://shorturl.fm/jWbRj
https://shorturl.fm/VuFPK
https://shorturl.fm/9ReGy