
মালদা: আবারো বড়োসড়ো সাফল্য মালদা জেলা পুলিশের।মোবাইল পাচারের ছক ভেস্তে দিল মালদার হবিবপুর থানার পুলিশ। ভারত থেকে বাংলাদেশে দুই শতাধিক মোবাইল পাচারে উদ্দেশ্য ছিল বলে জানাগেছে পুলিশি তদন্তে, BSF এর সহযোগিতায় উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল চারজন পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পাচারকারীদের নাম যথাক্রমে- প্রভাকর সোরেন ,বিনয় সোরেন, মুন্সী সোরেন,এবং সুভাকর সোরেন, তাদের বাড়ি হবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়। তারা চারজনে মিলে ওই এলাকার এক বাড়িতে মোবাইলগুলি মজুত করে রেখেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচার করা। যা বিশেষ সূত্রে জানতে পারে হবিবপুর থানার পুলিশ এবং জানার পরপরই পুলিশ বিএসএফ এর ৮৮নং ব্যাটেলিয়নের হরিশ্চন্দ্রপুর BOP -র জওয়ানদের সহযোগিতা নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ এক পাচারকারীর বাড়ি থেকে বিভিন্ন নামিদামি কোম্পানীর ২১৬টি মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪’ লক্ষ টাকা। ঘটনায় পুলিশ চার পাচারকারীকে গ্রেপ্তার করে এবং সোমবার জেলা আদালতে পেশ করে চারজনকে এবং তদন্তের স্বার্থে ধৃতদের মধ্যে ১ জনকে পুলিশ হেফাজত চাইবে বলে জানাগেছে পুলিশ সূত্রে।