মুখ্যমন্ত্রীর প্রথম জেলা সফর। গেরুয়ায় পড়ছে প্রলেপ

Spread the love

মালদা ১১ জুন : শুক্রবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর প্রথম জেলা সফর উপলক্ষ্যে সাজছে মালদা। নীল সাদা থেকে গেরুয়া ঢাকছে ভবন। আগামীকাল শুক্রবার দুপুরে মালদায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। মালদা ছাড়াও মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। চার জেলার সংসদ, বিধায়ক, জনপ্রতিনিধি, জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।
দুপুর নাগাদ মালদা বিমানবন্দরে চপারে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই মালদা বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুত হেলিপ্যাড, বিমানবন্দরে নতুন রংয়ের প্রলেপ। ইতিমধ্যে জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ প্রশাসনের আধিকারিকেরা প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখেছেন।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হবে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে। সেখানেও প্রস্তুতি চলছে জোরকদমে। গেরুয়া রঙে প্রলেপ। বিমানবন্দরে গেরুয়া রঙ।
মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, দুপুর নাগাদ মুখ্যমন্ত্রী মালদায় আসবেন। প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে, বিস্তারিত কর্মসূচি এখনও জেলায় পৌছয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *