পুরনো বিমানবন্দর থেকেই উড়তে পারে ৭২ আসনের বিমান, জোর জল্পনা মালদায়

Spread the love

মালদা, ১০ জুন : মালদায় বিমান পরিষেবা নিয়ে নতুন করে জোর আলোচনা। মালদায় বিমান পরিষেবা চালু হওয়া নিয়ে ফের আশার আলো দেখছেন জেলার বাসিন্দারা। সরকার পরিবর্তনের পর মালদা বিমানবন্দরের রং পরিবর্তন করে নীল-সাদার বদলে সাদা-গেরুয়া করা হয়েছে। পাশাপাশি পুরনো বিমানবন্দর থেকেই ৭২ আসনের ছোট বিমান চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী বলেন, মালদার জন্য বিমানবন্দর অত্যন্ত প্রয়োজনীয়। নতুন করে অন্যত্র বিমানবন্দর নির্মাণ করতে গেলে ১০ থেকে ১৫ বছর সময় লাগতে পারে। তাই বর্তমান বিমানবন্দরকেই সংস্কার করে রানবে বাড়িয়ে ছোট আকারের বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন। ইতিমধ্যে বিমানবন্দর সংস্কারের কাজ জোরকদমে শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আগামী ১২ জুন প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মালদায় আসছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হেলিকপ্টার মালদা বিমানবন্দরেই নামবে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে বিমানবন্দরকে ঘিরে জেলার মানুষের প্রত্যাশা আরও বেড়েছে। পুরনো বিমানবন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *