
মালদা ২৭ মার্চ : রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে মালদা শহরে সুসজ্জিত শোভাযাত্রা। বিভিন্ন অস্ত্র নিয়ে শোভাযাত্রায় নাচতে দেখা গেল যুবকদের। শুক্রবার সকাল ১১ টা নাগাদ মালদা শহরের রামকৃষ্ণ পল্লী এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা। সারা শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি। গেরুয়া রং এর পোশাক পড়ে পুরুষ ও মহিলারা অংশ নেন শোভাযাত্রায়। কমিটির পক্ষ থেকে জানানো হয় এটি কোন রাজনৈতিক শোভাযাত্রা নয়। রামনবমী উপলক্ষে মালদা শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়। অস্ত্র প্রসঙ্গে তারা জানিয়েছেন অস্ত্র আনতে নিষেধ করা হয়েছিল যুবকদের। তার সত্বেও যুবকরা অস্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছে। শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় শহরজুড়ে। অস্ত্র নিয়ে অংশগ্রহণ।
