
মালদা , ২৭ মার্চ : রাজ্যের নির্বাচন ঘোষণার পর ১২ দিন কেটে গেলেও এখনও প্রকাশ হয়নি কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূল, বিজেপি এবং বামেরা ভোট প্রচারে নেমে গেলেও এখনও কার্যত থমকে কংগ্রেসের ভোট প্রচার। এই পরিস্থিতিতে প্রার্থী ঘোষণার আগেই মালদা বিধানসভায় দেখা গেল প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন। মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার কে প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়াল লেখন শুরু হয়েছে মালদা বিধানসভার বিভিন্ন এলাকায়। ভোট প্রচারে অন্য দলগুলির চাইতে পিছিয়ে থাকতে নারাজ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের একাংশ। প্রার্থী ঘোষণার আগের দেওয়াল লেখাতেই একথা স্পষ্ট। যদিও এআইসিসি-র নাম ঘোষণার আগে এভাবে দেওয়াল লিখন সমর্থন করেন না বলে দাবি মালদা জেলা কংগ্রেসের সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ হালদারের। তাঁর দাবি, কংগ্রেস কর্মীরা আবেগতাড়িত হয়ে এভাবে দেওয়াল লিখন করেছে। অন্য রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়াতেই নিচুতলার কর্মীদের মধ্যে এমন আবেগ স্বাভাবিক। মালদায় কংগ্রেসে জল্পনা ।

তাঁর আরও দাবি, কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে আগে ভোটাধিকার, পরে ভোট। তাই, প্রার্থী তালিকা প্রকাশের কিছুটা দেরি হচ্ছে। এদিকে প্রার্থী ঘোষণার আগেই দেওয়ার লেখনকে কটাক্ষ করেছে বিজেপি। মালদা জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের কটাক্ষ, কংগ্রেসের এক এক নেতার এক এক রকম মত। তাই, আগাম দেওয়ার লেখা নিয়ে কিছুই বলার নেই। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, বাকি রাজনৈতিক দলগুলি তৃণমুলের থেকে অনেক পিছিয়ে। তৃণমূল কংগ্রেস একবারে রাজ্যের ২৯৪ টি বিধানসভায় দলের প্রার্থী ঘোষণা করেছে। আর কংগ্রেস এখনও প্রার্থী দিতে পারছে না। মালদার নাগরিকরা এবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পক্ষে সামিল হবেন। মালদায় কংগ্রেসে জল্পনা।