
মালদা , ২৭ মার্চ : হরিশ্চন্দ্রপুরে রামনবমীর শোভাযাত্রায় গেরুয়া পাগড়ি পড়ে জল শরবত নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর রহমান।ধর্ম যার যার উৎসব সবার বার্তা তৃণমূলের। শুক্রবার হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি মাঠ থেকে রামনবমী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা বের হয়। বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ সমবেত হয় এই যাত্রায়।

সমগ্র হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে শোভাযাত্রা ফের গড়গড়ি মাঠেই শেষ হয়। তার মাঝে রাস্তায় গেরুয়া পাগড়ি পড়ে রাম ভক্তদের জল, শরবত দেন তৃণমূল প্রার্থী। তার পাশে থাকার আহ্বানও করেন। মতিবুরের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল প্রার্থী সহ নেতৃত্বের মতে বাংলার মাটি সম্প্রীতির মাটি। এখানে ধর্মে কোন ভেদাভেদ নেই।সেই বার্তা ফুটে উঠলো এদিন।