ক্লাসরুমে প্রেমের প্রস্তাব, তারপর জুতোপেটা—বেঙ্গালুরুর মেডিক্যাল কলেজে ভাইরাল কাণ্ড

Spread the love

ব্যাঙ্গালুরু : ক্লাসরুমে পড়ানোর মাঝেই আচমকা এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসলেন এক অধ্যাপক। কিন্তু সেই সিদ্ধান্তই তাঁর জন্য বয়ে আনল চরম অপমান। পছন্দের ছাত্রীসহ অন্যান্যদের হাতে বেধড়ক জুতোপেটার শিকার হন তিনি। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কাছে একটি মেডিক্যাল কলেজে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অধ্যাপক ক্লাসে পোডিয়ামে দাঁড়িয়ে পড়াচ্ছিলেন। হঠাৎই তিনি ঘোষণা করেন, “আমাদের ব্যাচের সেরা এক ছাত্রীকে আমি প্রেম নিবেদন করতে চাই।”

তাঁর এই কথায় সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ হয়ে ওঠেন এক ছাত্রী। নাম ঘোষণার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গোটা ক্লাসের সামনে শুরু হয় তর্ক-বিতর্ক।

পরিস্থিতি আরও জটিল হয় যখন অধ্যাপক দাবি করেন, ওই ছাত্রীই নাকি আগে তাঁকে প্রেম নিবেদন করেছিল। এই বক্তব্যে ক্ষোভ চরমে পৌঁছায় এবং ছাত্রীরা তাঁকে জুতো দিয়ে মারধর করে বলে অভিযোগ।

পুরো ঘটনাটি কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ঘটনাকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষক-ছাত্রীর সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *