স্লিপার বন্দে ভারতে পাথর ছূড়ে হামলা ! পুলিশকে চিঠি রেল পুলিশের

Spread the love

মালদা, ১৭ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লিপার বন্দে ভারত উদ্বোধনের পরই পাথর ছুঁড়ে ওই ট্রেনে হামলা চালাতে পারে দুর্বৃত্তরা। মালদা এবং মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশন সংলগ্ন এলাকা থেকে এমন ঘটনার আশঙ্কা করে বিভিন্ন থানার পুলিশকে চিঠি লিখে সতর্কবার্তা জানিয়েছেন পূর্ব রেলের আরপিএফ কর্তৃপক্ষ।


ইতিমধ্যে কালিয়াচক থানার আইসি-কে দেওয়া ওই চিঠিতে আরপিএফ-এর তরফ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট থানার অন্তর্গত খালতীপুর, জামিরগঘাটা, চামাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাথর ছোঁড়া হতে পারে স্লিপার বন্দে ভারত ট্রেনে। এছাড়াও মুর্শিদাবাদ জেলার সাঁকোপাড়া, নিউ ফারাক্কা , বল্লালপুর, ধুলিয়ান , বাসুদেবপুর , তিলডাঙ্গা এসব স্টেশন সংলগ্ন এলাকা থেকেও বন্দে ভারতে পাথর ছুঁড়ে হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। বিগত দিনের বন্দে ভারত চালু হওয়ার পর মালদার হরিশ্চন্দ্রপুর এবং বিহার সংলগ্ন স্টেশনের কয়েকটি এলাকা থেকেও পাথরবাজি করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবারে রেল পুলিশ আগাম মালদা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার পুলিশকে স্লিপার বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন।
শনিবার দুপুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন হতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। তার ২৪ ঘন্টা আগেই পূর্ব রেলের আরপিএফ-এর পক্ষ থেকেই এই বন্দে ভারত ট্রেনে ইঁট, পাথর ছোঁড়া ঠেকাতে সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন থানার পুলিশকে।


এপ্রসঙ্গে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, আসলে এরা সবই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি। এর আগে বন্দে ভারত যখন চালু হয়েছিল , তখন এই পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়েছে। এই সিঙ্গুরে কারখানা হতে দেয় নি এই মমতা ব্যানার্জির সরকার। সেখানেও রবিবার সভা করবেন প্রধানমন্ত্রী। কিন্তু আগের বন্দে ভারতে ইঁট , পাথর ছোঁড়া হলেও সেটি বন্ধ হয় নি। আবারও নতুন স্লিপার বন্দে ভারতে হামলার আশঙ্কা করে রেল পুলিশ বিভিন্ন থানার চিঠি দিয়েছে‌। এব্যাপারে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *