রাস্তা সংস্কারের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে বিরোধীদের শিয়াল বলে কটাক্ষ জেলা পরিষদের সহকারি সভাধিপতির,পাল্টা দুর্নীতি নিয়ে তোপ বিজেপির

Spread the love

মালদা , ১২ মার্চ : রাস্তার শিলান্যাস অনুষ্ঠান থেকে বিরোধীদের শিয়াল বলে কটাক্ষ করলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি এটিএম রফিকুল হোসেন।পাল্টে যে বক্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিধানসভার প্রাক্কালে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ।চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষের উদ্যোগে খেজুরিয়া মোড় থেকে শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তা রাজ্য সরকারের গ্রামীন উন্নয়ন দপ্তরের দশ কোটি টাকা বরাদ্দকৃত অর্থে সংস্কারের কাজ শুরু হল।এদিন চন্ডীগাছিতে শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জাকির হোসেন, কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান, চাঁচল গ্রাম পঞ্চায়েতের সদস্য অমিতেশ পান্ডে প্রমুখ।

এই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়াতে খুশির হাওয়া এলাকায়।এদিকে শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রফিকুল হোসেন বিরোধীদের নিশানা করে বলেন এতদিন ধরে এসআইআর চললো বিরোধীদের কাউকে মানুষের পাশে দেখা যায়নি। এরা শিয়ালের মতো। গ্রীষ্মকালে গর্তে ঢুকে যাবে।আবার শীতকালে বেরোবে।এদের কাজ শুধু অপপ্রচার এবং বিভ্রান্তির সৃষ্টি করা। পাল্টা বিজেপির অভিযোগ একটা প্রকল্পকে দুইবার করে ব্যবহার করে অর্থের তছরূপ করছে তৃণমূল নেতারা। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্প ওই রাস্তা সংস্কার হয়েছে এবং নিয়ম রয়েছে ঠিকাদার পাঁচ বছর ওই রাস্তা রক্ষণাবেক্ষণ করবে।সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই সংস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *