
মালদা , ৬ এপ্রিল : শত জল্পনা শেষে অবশেষে মনোনয়নপত্র জমা করলেন মালদহের রতুয়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোক্তাকীন আলম। আজ তিনি চাঁচোল মহাকুমা সদর দপ্তরে এসে তার মনোনয়নপত্র জমা করেন। উল্লেখ্য অতিরিক্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় এই কংগ্রেস প্রার্থী সুপ্রিম কোর্টে দারস্ত হয়েছিল। আজ মনোনয়নের শেষ দিন সুপ্রিম কোর্ট দুপুর বারোটার মধ্যে ট্রাইব্যুনালকে কংগ্রেস প্রার্থীর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে।

সেইমতো ট্রাইব্যুনাল SIR ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দেয়। সেই মতো আজ নির্ধারিত সময়ে চাচোল মহকুমা সদর দপ্তরে এসে উপস্থিত হন কংগ্রেস প্রার্থী। এরপর তিনি পেশ করেন তার মনোনয়ন। কংগ্রেস প্রার্থী এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানিয়েছেন।